ইলুমিনিটি- আমেরিকার স্থপতি ম্যাসন আর একচোখা 'দাজ্জাল'
জনপ্রিয় ভ্রমন কাহিনী লেখক বুলবুল সারোয়ারে র 'স্বপ্নভ্রমন জেরুসালেম' বইটি পড়ছি মন্ত্রমুগ্ধের মত। জেরুসালেমের তীর্থস্থানের সীমানা ছাড়িয়ে লেখক ঐ স্থানের সাথে জড়িত ঐতিহাসিক ঘটনাগুলোকে তুলে এনেছেন অসাধারণ বর্ণনার ঢঙ্গে। এমনিতেই বুলবুল সারোয়ারের লেখা পড়লে মনে হয় আমিও বুঝি স্বশরীরে ঘুরে বেড়াচ্ছি লেখকের সাথে। পড়তে পড়তে সামনে পেয়ে গেলাম ইলুমিনিটি শুরুর ঘটনা। ইলুমিনিটির সাথে জড়িত ম্যাসনদের ইতিহাস সম্পর্কে ঘাটতে গিয়ে এক বিরাট ধাক্কা খেলাম। নেট সার্ফিং করে জানা কিছু তথ্য খুব সংক্ষেপে এখানে উল্লেখ করলাম। 'স্বপ্নভ্রমন জেরুসালেম' বইটির কিছু ঐতিহাসিক ঘটনা খুবই ইন্টারেস্টিং। আশা করছি সুযোগ পেলে অন্যদের সাথে শেয়ার করবো, ইনশা আল্লাহ। যেভাবে শুরু হলো ইলুমিনিটি হিরাম আবিফের রূপকথা পুরো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গুপ্ত-রহস্য। টায়ারের রাজা হিরামের কাছে যখন নবী সোলেমান (আ:) তার উপাসনালয় গড়ার জন্য সাহায্য চান- তখন বিধবার পুত্র (আবিফ) হিরামকে পাঠান রাজা হিরাম। তার নির্মাণ দক্ষতা ছিল সীমাহীন। বলা হয়- স্বর্ণের সাথে রৌপ্য ও লৌহ; পাথরের সাথে কাঠ এবং রত্ন; গোলাপির সাথে নীল কিংবা কাপড়ের ভাঁজ...